1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:07 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন : কয়েস লোদী

  • Update Time : Tuesday, March 18, 2025
  • 288 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৮ মার্চ) নয়াসড়কসহ বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না, মানছে না। দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না। দেশের মানুষ সব বোঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সব সংস্কারের উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন নেই। দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস-আদালতে ঘুষ দূর্নীতি কমবে। কিন্তু হয়েছে তার উল্টো, দেশে ঘুষ-দুর্নীতি কমেনি।

বরং বেড়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।

এই সকল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসরদের সব ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। গত ১৭ বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসররা যে জুলুম-দুঃশাসন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না।

Manual1 Ad Code

নয়াসড়ক পয়েন্টে ওলিউর রহমান ড্যানির উদ্যোগে সুবিধা বঞ্চিত ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, নুরুল মোমিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, শাহ সাইদুর রহমান হিরু, মিলাদ আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, কল্লেল জ্যোতি বিশ্বাস জয়, মতিউর রহমান শিমুল, রুজেল ইমাম, ফাহিম আহমদ।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!