1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 4:24 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

২৮নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 16, 2025
  • 179 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহনগরের ২৮নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) বরইকান্দি নতুন জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।২৮নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চুর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা শামীম আহমদ।

Manual7 Ad Code

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, দক্ষিণ সুরমা বিএনপির আহ্বায়ক ডাঃ এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ (মেম্বার), মহানগর বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ আহমদ কবির, স্বেচ্ছাসেবক দল নেতা হুসাইন আহমদ রুহুল, ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী ফখরুল ইসলাম, হেলাল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, শেখ আজাদ মিয়া, মোঃ রফিক মিয়া, এমদাদ হোসেন, সাজেল আহমদ, সহিদুর রহমান, সাহেদ আহমদ, তরুণ দলের জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, শামীম আহমদ আলীম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাহেল শাহ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহমদ, ফয়েজুর রহমান ফেয়েজ, ফরহাদ আহমদ, তরুণ দলের মহানগর সাধারণ সম্পাদক ইসলাম আহমদ তায়েফ, ছাত্রদল নেতা শাকিল আহমদ, জনি, শাহ কাউছার, সুমন মিয়া, নাহিদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী আগামী নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

Manual7 Ad Code

ইফতার মাহিফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!