1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 23, 2026, 11:53 pm
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

যৌথ সামরিক মহড়ার ঘোষণা ইরান-রাশিয়া-চীনের

  • Update Time : Sunday, March 9, 2025
  • 673 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: ইরানের উপকূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া এবং চীনের নৌবাহিনী। আজ রোববার (৯ মার্চ) ইরানের বার্তা সংস্থা ইরনা’র খবরে ব;আ হয়েছে, চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আমেরিকান আধিপত্য মোকাবিলার অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে ওই তিন দেশের। গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা।

Manual8 Ad Code

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে।

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় ওমান উপসাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে ওই মহড়া শুরু হলেও শেষ হবে কবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি চীনা ও রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য জাহাজ এই মহড়ায় অংশ নেবে।

Manual1 Ad Code

তাসনিম বলেছে, উত্তর ভারত মহাসাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে এবং ওই অঞ্চলের সুরক্ষা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য।

Manual5 Ad Code

আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা তিন দেশের এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে দেওয়া এক বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চাবাহার বন্দরে শুরু হওয়া মহড়ায় বিমান একটি বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে।

Manual6 Ad Code

সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে একই অঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করেছিল ইরানি সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!