1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 4:18 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

  • Update Time : Wednesday, April 30, 2025
  • 446 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: ১৪০-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ মে দিবস পালনের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্র:১৯৩৩) এর মশাল মিছিল অনুষ্ঠিত। আজ বুধবার (৩০ এপ্রিল ) সন্ধ্যায় নগরীর তালতরাস্থ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে সামন থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বারখান পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা নুরুল ইসলাম মকবুল, সিলেট জেলা হোটেল মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেষ্টরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ০০৭ এর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি মো: জসিম উদ্দিন, দক্ষিান সুরমা থানা কমিটির সভাপতি বিল্লাহ হোসেন, শাহপরা থানা কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, জালালাবাদ থানা কমিটির উপতেষ্টা নবীন হোসেন আকাশ, মহানগর কমিটির অর্থ সম্পাদক আমিন উল্লাহ আলা-আমিন, জেলা কার্যকারী কমিটির সদস্য মো: মোজ্জামেল হক সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা/সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রুতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা কৌশলী ভূমিকা নেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। তাই শ্রমিকদেরকে সকল রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে। তারা আরোও বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সকল সদস্য আগামী মে দিবস উপলক্ষে ১ মে সকল শ্রমিকদের খানাদানা ও মজুরিসহ ছুটি প্রদানের আহবান জানানো হয়েছে। পাশাপাশি সমাবেশ থেকে মহান মে দিবসের চেতনাকে ধারণ করে ১ মে মজুরিসহ ছুটি ভোগ করে মহান মে দিবসের কর্মসূচি পালন করার জন্য সকল শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!