1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:14 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক

  • Update Time : Sunday, August 9, 2026
  • 116 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক। রোববার (৯ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটলেও দুপুে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি একই অবস্থায় সেখানে ঝুলে আছে। তবে সেতুতে পর্যাপ্ত জায়গা থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেতুর বাঁ পাশ থেকে ডান পাশে গিয়ে রেলিং ভেঙে ফেলে। এ সময় ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ও অর্ধেক অংশ ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

Manual4 Ad Code

জাউয়াবাজারের নিকটবর্তী লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে দেখি সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। এটি খালি ছিল বলেই আটকে আছে, বোঝাই থাকলে সোজাসুজি নদীতে পড়ে যেত।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন। তবে সেতুর ওপর ফাঁকা জায়গা থাকায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারে ক্রেন আনা হচ্ছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!