1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:54 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

  • Update Time : Saturday, August 8, 2026
  • 78 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :::  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক যুগান্তকারী অধ্যায়। দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য এই ঐতিহাসিক ইতিহাস রচনা করেছে। আগামী দিনে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এই ঐক্যের রাজনীতি অক্ষুণ্ণ রেখে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

Manual6 Ad Code

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে। নতুন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

Manual7 Ad Code

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বাংলাদেশ গড়ায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
শনিবার (৮ আগস্ট) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

জিয়া সংসদ সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান এমএ রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মখর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা হাজী উসমান গনি, জিয়া সংসদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি জেবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন খান, সাংগঠনিক সম্পাদক মো: আজমল খান, দপ্তর সম্পাদক কবি এস পি সেবু, অন্যতম নেতা প্রভাষক শাহ আলম তুহিন, আল আসমাউল হাছনা খান। আমন্ত্রিত অতিথি সাবেক ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আব্দুল লতিফ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো নিয়ে একটি নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জিয়া সংসদ ও বিএনপির স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!