1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:46 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন

  • Update Time : Thursday, August 6, 2026
  • 132 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :::  শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ফজলুর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার ব্যাপ্তি বাড়াতে হবে। সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং শৃঙ্খলাবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সান্নিধ্যে বেড়ে উঠলে আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম হবে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মকে প্রযুক্তিভিত্তিক অসচেতনতা ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা, শৃঙ্খলা এবং সহনশীলতার বিকাশ ঘটে। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যেভাবে মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষা প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে (ইংরেজি ভার্সন) ‘বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা তাজিন জাকিয়া এবং ফারজানা ইয়াসমিন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য নিয়াজ মো. আজিজুল করিম।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, আমরা কেবল শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের দিকেই নজর দিচ্ছি না, বরং তাদের সার্বিক মানসিক ও নৈতিক বিকাশকে সমান প্রাধান্য দিচ্ছি। নিয়মিত খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি ও সঠিক মূল্যবোধের সাথে পরিচিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ মো: রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে সকালে প্রাথমিক বাংলা ভার্সন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি ইসলামিত সোসাইটির সহ-সভাপতি মোহাম্দ আব্দুস শাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন প্রাথমিক বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর জাহানার বেগম আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!