1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:21 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম

  • Update Time : Thursday, August 6, 2026
  • 131 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচ স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে সকল স্তুরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছ। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। উনাকে জেলে যেতে হবে ও রায় কার্যকর হবে।

সিলেট অন্যান্য নগর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন উল্লেখ করে তিনি বলেন, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো করছে।

Manual8 Ad Code

পরিদর্শনে আসা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের সাথে লাফার্জ সুরমা হোলসিমের সাথে একটি প্রকল্প ২০২৪ সালে চালু হয়। তবে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এখন থেকে চালু হবে। এখন থেকে সিলেট নগরের বর্জ্য পরিশোধন করে প্লাস্টিক অংশ লাফার্জ সুরমা নিয়ে গিয়ে জ্বালানী হিসেবে ব্যবহার করবে। আর বাকী বর্জ্য সিটি করপোরেশন জৈব সার হিসেবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

Manual1 Ad Code

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!