1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:38 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রিকাবীবাজারে জামায়াতের সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি ক্যাম্পেইন

  • Update Time : Wednesday, April 30, 2025
  • 417 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :: সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেছেন, জামায়াত বাংলাদেশের সবুজ ভু-খন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। বিপুল সম্ভাবনা থাকা স্বত্তেও সৎ নেতৃত্বের অভাবে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। দেশ জাতি ও সমাজকে নেতৃত্ব দিতে একদল আদর্শবান সুনাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জামায়াত সহযোগিতা করুন আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ উপহার দিতে সক্ষম হবো।

Manual5 Ad Code

তিনি সোমবার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে কোতোয়ালী থানা জামায়াত আয়োজিত কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সাবেক শহর ছাত্রশিবির সভাপতি ডাঃ মোঃ আব্দুল্লাহ। দাওয়াতি ক্যাম্পেইন পরিচালনা করেন থানা নায়েবে আমির এডভোকেট সিরাজুল ইসলাম।
ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

Manual3 Ad Code

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিক মিয়া, ওয়ার্ড সভাপতিবৃন্দ যথাক্রমে মাজহারুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, হাফিজ আব্দুল আলীম, ব্যাবসায়ী তাজুল ইসলাম, হাফিজ নুর মোহাম্মদ, শ্রমিক নেতা, জাবেদ আহমদ, এডভোকেট আব্দুল হামিদ প্রমূখ।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!