1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:26 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

  • Update Time : Friday, July 24, 2026
  • 133 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জুলাইয়ের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ জরুরী। এ আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো, নতুন প্রজন্ম শুধু রাজনৈতিকভাবে সচেতন নয়, তারা রাজনৈতিকভাবে সক্ষম এবং তারা আর ভয় পায় না। নতুন প্রজন্ম ভয়কে জয় করার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম। রাষ্ট্র যতই শক্তিশালী হোক, ইতিহাস ও হ্যাশট্যাগের শক্তি একসঙ্গে থাকলে প্রতিরোধ করা যায় না। কারণ ভয়হীন নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ।

Manual7 Ad Code

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ছাত্র সংসদ আয়োজিত তামাদ্দুনিক সভায় ‘৩৬ জুলাই : আমার ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৃথক দু‘টি আয়োজনে সভাপতিত্ব করেন তামাদ্দুনিক কমিটির আহবায়ক খোরশেদ আলম মহসিন ও উন্নয়ন কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান।

ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, মাওলানা আবদাল হোসাইন, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমীর হোসাইন, তানভীর আহমদ, হাফিজ সাইদুজ্জামান, ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও অর্থ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে তামাদ্দুনিক সভা সমাবেশ নিয়মিত হওয়া দরকার। তাদেরকে ভবিষ্যতে কর্ণধার হিসেবে গড়ে তুলতে হবে। স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে রাখতে হবে। মানবতার কল্যাণে নিবেদিত হতে উদ্বুদ্ধ করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে মোটিভেশান অব্যাহত রাখতে হবে। পরিশীলিত জীবন যাপনে অভ্যস্ত করতে হবে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!