1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:28 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

নতুন ভবনে এই অঞ্চলের শিক্ষাবিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে: কয়েস লোদী

  • Update Time : Thursday, July 23, 2026
  • 145 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান ও শাহ্ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর উন্নয়ন শিক্ষার পরিবেশ সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাহ্ খুররম ডিগ্রী কলেজের এই ভবন বরাদ্দ পাওয়ায় অবহেলিত এ এলাকার শিক্ষাবিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এজন্য আমরা মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
বক্তব্যে তিনি কলেজের সার্বিক উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে আরও বলেন, “বর্তমানে ভবনের একতলার দরপত্র (টেন্ডার) হয়েছে। কিন্তু কলেজের শিক্ষার্থীদের মূল দাবি হলো চারতলা ফাউন্ডেশন থাকায় পুরো ভবনটি যেন চারতলা করা হয়। কলেজে ইতোমধ্যে নতুন পাঁচটি বিষয়ে অনার্স কোর্স অনুমোদন পেয়েছে। ফলে পর্যাপ্ত ভবন না থাকলে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া অসম্ভব হয়ে পড়বে এবং তাদের বসারও স্থান থাকবে না। এছাড়া শিক্ষার্থীদের অডিটোরিয়াম ও খেলার মাঠের যে দাবি রয়েছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ৬ নং টুকেরবাজার ইউপি চেয়ারম্যান ও কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য শহীদ আহমদ এবং সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য্য, অধ্যাপক আব্দুস শহীদ, অধ্যাপক সুবেন্দ্র শেখর পাল, অধ্যাপক মিন্টু চন্দ্র দাস, অধ্যাপক রণদীপ চৌধুরী, অধ্যাপক পানামা বেগম, অধ্যাপক সঞ্জয় কুমার তালুকদার, অধ্যাপক আব্দুল বারী, অধ্যাপক জালাল মিয়া, অধ্যাপক শরীফ উদ্দিন ও অধ্যাপক শফিক মিয়াসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর ছাত্র জুবায়ের আহমেদ এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণীর ছাত্র রহিত দাস।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব এনামুল হোসেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুল কালাম, ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ফরিদ উদ্দিন, মো: জহির উদ্দিন, পীরপুর পাড়া কমিটির সভাপতি নুরুল হক, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো: শামীম আহমদ, মো: আবদুর রকিব ও আলী রহমান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কলেজের সার্বিক সমৃদ্ধি এবং মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!