1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:23 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

  • Update Time : Tuesday, July 21, 2026
  • 124 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মৃত সাত মাস বয়সী নুসিবা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হুসেন মিয়ার মেয়ে। সে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

Manual5 Ad Code

আর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যাওয়া দুই বছর দুই মাস বয়সী রাফসা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা উযাছের আহমদের মেয়ে।

হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual6 Ad Code

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

Manual5 Ad Code

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সবমিলিয়ে মারা গেছেন ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!