1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 21, 2026, 10:18 am
Title :
মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু দীর্ঘদিনের অবহেলা আর্বজনার স্তুপ থেকে জেগে ওঠছে পুকুর ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে জিনান পোল্ট্রি ফার্ম

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

  • Update Time : Monday, July 20, 2026
  • 7 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারালেন ১০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার সকালে এসব তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এতে বলঅ হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। ২ বছরের কম বয়সী ঐ শিশুদের দু’জনের বাড়ি সুনামগঞ্জ ও ১ জনের হবিগঞ্জে।

সিলেটে এ পর্যন্ত মারা যাওয়া ১০৩ জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়। এ জেলায় এ পর্যন্ত মারা গেছে ৪৭ শিশু। এছাড়া মারা যাওয়াদের মধ্যে ৩৫ জনের বাড়ি সিলেটে, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জন ।

Manual7 Ad Code

এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন রোগী।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া হত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয় সিলেটের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৭ জন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

Manual8 Ad Code

ইতিমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!