1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:05 am
Title :
সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

সাংবাদিক বুলবুলকে বাংলা প্রেসক্লাব অব মিশিগানের সংবর্ধনা

  • Update Time : Monday, April 28, 2025
  • 293 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা প্রেসক্লাব অব মিশিগান কর্তৃক এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট এর সিলেট ব্যুরো প্রধান এবং এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
শনিবার (২৬ এপ্রিল) সকালে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটির ঐতিহ্যবাহী বাঙালি রেস্টুরেন্ট বিসমিল্লাহ ক্যাফে অ্যান্ড কারিতে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় শাহজাহান সেলিম বুলবুলকে এমন সম্মান প্রদর্শন করা হয়।
জমকালো ওই পর্বের শুরুতেই শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে সম্মান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ক্লাব সভাপতি শামীম আহছান। সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, সহ-সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিন-এর প্রতিনিধি ও পত্রিকাটির আমেরিকা সংস্করণের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ফয়সল আহমদ মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব শাহজাহান বুলবুল তার আমেরিকা আগমন উপলক্ষে এই সম্মানে ভূষিত করায় বাংলা প্রেসক্লাব মিশিগানকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সার্বিক নীতিগত কল্যাণে সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে সকলেই আনন্দঘন পরিবেশে ভোজন পর্বে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!