1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:23 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

  • Update Time : Thursday, July 16, 2026
  • 86 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: ইতালি থেকে বিমানে করে দেশে ফেরার পথে আকস্মিভাবে মারা গেলেন বড়লেখার প্রবাসী ফখরুল ইসলাম। সাত বছর পর প্রবাস থেকে পরিবারের কাছে ফিরছিলেন ফখরুল।

Manual3 Ad Code

সোমবার (১৩ জুলাই) জর্জিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Manual6 Ad Code

জানা গেছে, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে ফখরুল ইসলাম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। সেখানে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual2 Ad Code

ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা জর্জিয়া থেকে মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি এ বিষয়ে সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!