1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 15, 2026, 9:16 pm
Title :
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা নুষ্ঠিত সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস মোগলাবাজারে মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যালি ও সমাবেশ সিলেটে বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : Wednesday, July 15, 2026
  • 6 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: ২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে সম্মানসূচক সনদ প্রদান করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর সুমিত্রা মজুমদার, শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মমিতা সিনহা।

অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও বড় সাফল্য অর্জনের জন্য নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আজমাঈন চৌধুরী অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়। সে ভবিষ্যতেও নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের অঙ্গীকার ব্যক্ত করে।

Manual2 Ad Code

অভিভাবকদের পক্ষ থেকে অ্যাডভোকেট সোহেল আহমদ বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, শিক্ষকদের আন্তরিকতা এবং সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মানসূচক সনদ তুলে দেওয়া হয়। উষ্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভবিষ্যৎ সাফল্যের অনুপ্রেরণা এবং শিক্ষার উৎকর্ষ অর্জনের পথে এক স্মরণীয় আয়োজন হিসেবে সকলের প্রশংসা অর্জন করে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!