1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:22 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

  • Update Time : Wednesday, July 15, 2026
  • 94 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে বিএনপি সরকার জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দলীয় ঐক্য দেশব্যাপী সমাবেশ ও কর্মসূচী পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সিলেটবাসীর সক্রিয় সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের মুল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্টাইলে দেশ শাসন শুরু করেছে। তারা মেধা ও যোগ্যতার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে দলীয় লোক বসিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা পরিপন্থী। এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন স্বপ্ন জনগণ পূরণ হতে দিবেনা।

Manual3 Ad Code

তিনি মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ। এছাড়া সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাবেশ সফল করতে জেলা ও মহানগর আওতাধিন সকল উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সিলেট বিভাগের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল হবে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!