1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:22 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ

  • Update Time : Wednesday, July 15, 2026
  • 141 Time View

Manual3 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার-মানিকগঞ্জ সড়কের প্রায় ৮৭ লাখ টাকার সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

এলজিইডি সূত্র জানায়, ‘আরিফ এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ বাস্তবায়ন করে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বিটুমিন ও অপর্যাপ্ত পাথর ব্যবহারের কারণে সড়কটি অল্প সময়েই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে গাড়ির চাকার ঘর্ষণেই কার্পেটিং উঠে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী জমির উদ্দিনসহ এলাকাবাসীর দাবি, জনগণের অর্থে নির্মিত সড়কে নিম্নমানের কাজের কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, রোগী ও শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

ইউপি সদস্য রুনা আক্তার বলেন, দুই মাসের মধ্যেই সড়কের পিচ ও পাথর উঠে যাওয়ায় জনগণের টাকার অপচয় হয়েছে। অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সড়কটি টেকসইভাবে পুনঃসংস্কারের দাবি জানাচ্ছি।

Manual4 Ad Code

সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

Manual2 Ad Code

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনাম উদ্দিন তাফাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, সড়কটি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলো শনাক্ত করা হয়েছে। ঠিকাদারকে দ্রুত পুনরায় মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, শতভাগ মানসম্পন্ন কাজ বুঝে না পাওয়া পর্যন্ত ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়া হবে না।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!