1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:19 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

ট্যালেন্টপুলে বৃত্তি পেল হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

  • Update Time : Sunday, July 12, 2026
  • 136 Time View

Manual3 Ad Code

মাধবপুর প্রতিনিধি ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
যেখানে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও বৃত্তি পায়নি, সেখানে হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন ছাত্রী ও ১ জন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নাফিসা কাউসার, অহনা বিশ্বাস, তাসনিম জাহান এবং মুনাইম খান রিশাদ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাফিসা কাউসার বলেন, “আমাদের শিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে পড়ান এবং সবসময় উৎসাহ দেন। বাবা-মায়ের সহযোগিতাও আমাদের সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগম বলেন, “এই সাফল্য আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফল। শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করছে। আমরা আশা করি, ভবিষ্যতে এই সাফল্য আরও বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য, ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শৃঙ্খলা, পিটি প্যারেড, মনোরম পরিবেশ, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষা কর্মকর্তাদের তদারকির কারণে প্রতিষ্ঠানটি পড়ালেখা ও সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে রয়েছে।
এছাড়া সম্প্রতি বিদ্যালয়ের একজন রোমানা আক্তার নামে প্রাক্তন সিনিয়র শিক্ষিকাকে ব্যতিক্রমধর্মীভাবে ঘোড়ার গাড়িতে বিদায় সংবর্ধনা দেওয়ার ঘটনাও প্রশংসিত হয়।
উল্লেখ্য, মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি এবার মোট ৮০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “৪ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া সত্যিই গর্বের বিষয়।স্কুলের শিক্ষকদের আমরা পুরস্কৃত করার চিন্তাও রয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই এবং শিগগিরই সরেজমিনে তাদের উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয়টিতে যাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!