1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:39 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সৌদি আরবে যেভাবে প্রাণ গেল সিলেটের ২ যুবকের

  • Update Time : Monday, July 6, 2026
  • 86 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।

শনিবার (৪ জুলাই) বিকালে এ ঘটনাটি ঘটে। স্বজন হারিয়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারকে শান্তনা দিতে স্বজনরাও ভিড় করছে নিহতদের বাড়িতে।

Manual8 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।

Manual5 Ad Code

জানা গেছে, দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!