1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 23, 2026, 11:51 pm
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : Sunday, July 5, 2026
  • 89 Time View

Manual3 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::: হবিগঞ্জের মাধবপুরে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপসহ মোঃ কুদ্দুস মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

গত ​শনিবার (৪ জুলাই) বিকেলে মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও মাধবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল ৬নং শাহজাহানপুর ইউনিয়নের উত্তর-সুরমা গোয়াসনগর এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুস মিয়ার বসতঘরে আচমকা অভিযান চালায়। অভিযানকালে কুদ্দুস মিয়ার ঘর তল্লাশি করে প্রতিটি ১০০ এমএল পরিমাণের সর্বমোট ২০০ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

এ সময় মাদক কেনাবেচায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুস মিয়াকে (পিতা- রজব আলী, সাং- গোয়াসনগর) হাতেনাতে আটক করে পুলিশ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
​মাধবপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত কুদ্দুস মিয়া এলাকার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও অধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!