1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 3, 2026, 6:48 pm
Title :
পর্যটন ভিসা ফিরে আসতেই ভারতীয় হাইকমিশনের নতুন নির্দেশনা সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত সিলেটে বিজিবির জব্দ পাথর ট্রাক থেকে ফেলে দিলেন শ্রমিকরা, সড়ক অবরোধ দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে-সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে হামের উপসর্গে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু যত যা-ই বলুক, দ্রুতই কিছু দেশের শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক সারাদেশের মতো সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ আজ

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

  • Update Time : Friday, July 3, 2026
  • 4 Time View

Manual7 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৬ হাজার ঘনফুট অবৈধভাবে মজুত করা বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়সহ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

Manual5 Ad Code

প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ের বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আকস্মিক এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে স্তূপ করে রাখা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

Manual4 Ad Code

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!