1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:35 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সারাদেশের মতো সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু

  • Update Time : Thursday, July 2, 2026
  • 159 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: বিপুল কড়াকড়ি ও অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের মতো সিলেটেও শুরু হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত চলে। প্রথমদিনে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শেষ হয়েছে। সিলেট বিভাগের চার জেলার ৯৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রথমদিনে কী পরিমাণ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো তা বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাতে পারেননি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন।

তিনি বলেন, মাত্রই পরীক্ষা শেষ হলো। চার জেলা থেকে আলাদা আলাদা হিসেব আসবে। এরপর যোগ করে বলতে হবে। তবে প্রথমদিনের পরীক্ষা হওয়ায় হিসেব পেতে কিছুটা দেরী হতে পারে।

Manual6 Ad Code

এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট-এর অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এ বছর নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।

Manual8 Ad Code

সিলেট বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।

জেলাওয়ারি তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। একইভাবে সুনামগঞ্জের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

এছাড়া মৌলভীবাজারের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে, এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র ও ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী।

এদিকে, পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর ২৫টি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরীক্ষা চলাকালীন আগামী ৮ আগস্ট পর্যন্ত দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

Manual7 Ad Code

এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্র, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!