1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 25, 2026, 6:21 pm
Title :
সিলেট নগরের প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক সিলেট আলাদীন ফার্ম হাউজে কোরবানির গরু বিক্রি কার্যক্রম চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা ঈদের দিনসহ আগামী পাঁচদিন সিলেটে থাকতে পারে বৃষ্টি সিলেটের আলিয়া মাঠ ও কুদরত উল্লাহ মসজিদসহ বিভিন্ন স্থানে যখন হবে ঈদের জামাত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ সিলেটের সড়ক, রেল ও আকাশপথ নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় ঈদের পর ধর্ষক ও মাদকসাক্তদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ: ফাহিমার বাড়িতে গিয়ে বাণিজ্যমন্ত্রী

সিলেটের আলিয়া মাঠ ও কুদরত উল্লাহ মসজিদসহ বিভিন্ন স্থানে যখন হবে ঈদের জামাত

  • Update Time : Monday, May 25, 2026
  • 9 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে বৃহস্পতিবার। এরমধ্যে সিলেটের আলিয়া মাদরাসা মাঠ ও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের জামাতের সময়সূচি জানা গেছে। রবিবার (২৪ মে) সন্ধ্যায় এই সময়সূচি জানানো হয়।

 

Manual5 Ad Code

জানা গেছে, আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা সবার উপস্থিতি কামনা করেছেন।

 

Manual4 Ad Code

এদিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রথম জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

জামাতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক মুকতাবিস উন নূর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!