1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:02 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

  • Update Time : Sunday, May 24, 2026
  • 88 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, অতীতের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের আলেম-ওলামা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি চরম উদাসীনতা ও বৈরী আচরণ দেখিয়েছিল। আলেমদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তাদের ভুল নীতি, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্প পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছিল। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছিল কওমি মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিংগুলোর আয়ের ওপর, যা দ্বীনি শিক্ষা ব্যবস্থার চরম ক্ষতি করেছে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, সমাজ ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতা ও দ্বীনি খেদমত আঞ্জামে আলেম-ওলামাদের ত্যাগ অস্বীকার করার উপায় নেই। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলেমদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে তাদের জন্য সরকারি স্কেলে সম্মানজনক বেতন-ভাতা চালুর ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। পর্যায়ক্রমে সারা দেশের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের এই সরকারি কাঠামোর আওতায় নিয়ে আসা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইমাম ও মোয়াজ্জিনদের সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং তারা নিশ্চিন্তে দ্বীনি খেদমত আঞ্জাম দিতে পারবেন।

ইসলাম ও ওলামাদের কল্যাণে বর্তমান সরকারের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি সবসময়ই ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের প্রসারে বিশ্বাসী। ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দিতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে এই সরকার পর্যায়ক্রমে আরও বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে। আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়।

তিনি গতকাল রোববার সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ইমাম ও মোয়াজ্জিনগণ সরকারি বেতন-ভাতার এই ঐতিহাসিক উদ্যোগের জন্য বর্তমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা সানা উল্লাহ, কমর উদ্দিন, মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মালিক, ক্বারী সিরাজ উদ্দিন, মাওলানা শাহ রুমি, মাওলানা আব্দুল মুনির, ক্বারী মাওলানা শিহাব উদ্দিন-সহ সিলেটের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনগণ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!