1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 24, 2026, 8:03 pm
Title :
সিলেটের সড়ক, রেল ও আকাশপথ নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় ঈদের পর ধর্ষক ও মাদকসাক্তদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ: ফাহিমার বাড়িতে গিয়ে বাণিজ্যমন্ত্রী সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান-বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার স্বামীর হাতে স্ত্রী খুন সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়াল২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা সিলেট ধোপাদিঘীর পাড়ের পাবলিক টয়লেটের পাশ থেকে আটক ৪

সিলেটে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

  • Update Time : Sunday, May 24, 2026
  • 10 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে একের পর এক হত্যা, ধর্ষণ, ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে। এবার স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। নিহত নারীর নাম ফাহমিদা আক্তার মোহনা (২৭)। শনিবার বিকেল ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

ফাহমিদাকে তার স্বামী জাহিদুল ইসলাম ছদরুল (৩৫) হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই দম্পতির আবির আহমদ নামের ৪বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।

Manual7 Ad Code

জানা যায়, শনিবার বিকেলে ছদরুলের স্ত্রী মোহনার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছদরুল ঘরে থাকা লোহার খুন্তি দিয়ে মোহনার মাথায় আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনার পর স্বামী ছদরুল তাৎক্ষণিক পালিয়ে যান। তবে পরিবারের কেউ হত্যার বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, আমরা স্থানীয় ও পরিবারকে জিজ্ঞেস করে জানতে পেরেছি জাহিদুল ইসলাম ছদরুল কিছুটা মানসিক রোগী। ঘটনার পর সে পালিয়ে গেছে।

এরআগে শুক্রবার সিলেট নগরে ছিনতাইকারীদের হাতে খুন হন র‌্যাব সদস্য ইমন আচার্য। একইদিনে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মাইমুনা জান্নাত তোহা নামে এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শুক্রবারই জালালাবাদ থানাধীন গোপাল এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!