1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:07 am
Title :
সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

সিলেট ধোপাদিঘীর পাড়ের পাবলিক টয়লেটের পাশ থেকে আটক ৪

  • Update Time : Saturday, May 23, 2026
  • 101 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের ধোপাদিঘীর পাড়ের পাবলিক টয়লেটের পাশ থেকে ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা ছিনতাইকারী। শনিবার (২৩ মে) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চাকুসহ তাদের আটক করে কোতোয়ালী থানাপুলিশ। আটকের পর জানা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য- দাবি পুলিশের।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন, কোতোয়ালী থানার ৫৯নং বাসার সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়া ও মৃত আয়নামতি বেগমের ছেলে মো. সাজা মিয়া (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদির ও কুলসুমা বেগমের ছেলে, বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা সফর আলী (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫) ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৬)।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা (নং ৫২/২৩/৫/৩০২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!