1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:08 am
Title :

সিলেটে রেললাইন থেকে নারীর মরদেহ উদ্ধার

  • Update Time : Thursday, May 21, 2026
  • 235 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর একটি দলও। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

Manual7 Ad Code

সিলেট রেলওয়ে থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে পিবিআইও কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!