1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:59 am
Title :

সিলেট সীমান্তে ৭২ লাখ টাকার পণ্য ধরলো বিজিবি

  • Update Time : Thursday, May 21, 2026
  • 125 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৭২ লক্ষ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার ২১ মে) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী পণ্য আটক।

Manual3 Ad Code

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি, সাবান এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭২ লক্ষ ১৩ হাজার ৭ শত ৩০ টাকা।

Manual2 Ad Code

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!