1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:00 pm
Title :
কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত

সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

  • Update Time : Thursday, May 21, 2026
  • 69 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নং ২২০৮। তারিখ ২০/৫/২০২৬।
‎নিখোঁজ তানজিদ হোসাইন মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তানজিদ হোসাইন সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর রহমতপুরের মো: শফিকুল ইসলাম ও হাসিনা বেগমের ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন মিরর ময়দান (অর্ণব-২৭) এলাকায় বসবাস করত এবং আম্বরখানা পয়েন্টস্থ ‘জামাল স্টোর’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করত।
‎গত সোমবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টায় সে আম্বরখানা পয়েন্টের উক্ত কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয় কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও সে বাসায় না ফেরায় তার কর্মস্থলের মালিক মো: মামুনের সাথে যোগাযোগ করেন তার পিতা। তিনি জানান, তানজিদ রাত ১০টার দিকেই দোকান থেকে বের হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
‎তার কোজ পেলে নিকটস্থ থানা অথবা নিখোঁজের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নাম্বার 01792514405

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!