1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:08 am
Title :
সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

৪নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রিতে সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার সহযোগিতা

  • Update Time : Tuesday, May 19, 2026
  • 107 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর ৪নং ওয়ার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজা। মঙ্গলবার বিকেলে থেকে ওয়ার্ডের মজুমদারী এলাকায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হলে বিপুল সংখ্যক নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করেন সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজা।তিনি নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে পণ্য সংগ্রহে সহায়তা করেন। পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষের মাঝে শৃঙ্খলা বজায় রাখা ও ধাক্কাধাক্কি এড়াতে সার্বক্ষণিক তদারকি করেন।

Manual8 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে টিসিবির পণ্য সাধারণ মানুষের জন্য অনেক বড় সহায়তা।সরকারের এমন উদ্যোগ কে স্বাগত জানান। সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার আন্তরিক সহযোগিতার কারণে মানুষ স্বস্তির সঙ্গে পণ্য সংগ্রহ করতে পেরেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে সৈয়দ সারোয়ার রেজা বলেন, “মানুষের সেবা করাই মানবতার সবচেয়ে বড় কাজ। সরকারের পাশাপাশি আমরা সমাজের সচেতন নাগরিকরা সাধারণ মানুষের কষ্ট লাঘবে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত।”
স্থানীয় সচেতন মহল সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!