1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:16 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

আম্বরখানায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : Tuesday, May 19, 2026
  • 64 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, প্রাথমিক শিক্ষাই একটি জাতির মূল ভিত্তি। শিশুদের ভেতরের সুপ্ত সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মেধা বিকাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড তথা সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। মেধা ও মননের পূর্ণ বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে কয়েস লোদী বলেন, শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ, মেধাবী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে একযোগে কাজ করতে হবে। খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়তা করে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আজকের শিশুদের সঠিকভাবে গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল হক এবং বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ সৈয়দ সারোয়ার রেজা। আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ পাল দীপুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা মাহমিদা মুনতাজ তালুকদারের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিয়া খাতুন, ফাহমিদা মুন্তাজ তালুকদার, খালেদা বেগম, রোকশানা আক্তার, অর্পিতা রানী দাশ ও ইফফাত হোসাইন তাহনিয়া সহ বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!