1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:01 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হুমকি দিয়ে লাভ নেই, হকারদের আমরা ফুটপাতে এলাউ করব না: সিসিক প্রশাসক

  • Update Time : Monday, May 18, 2026
  • 197 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হুমকী-ধামকি দিয়ে লাভ হবে না। হকারদের আমরা আর ফুটপাত বা রাস্তায় এলাউ করব না। ঈদের আগে বিকেল ৫ টার পর নগরের ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে রোববার সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন হকাররা। তাদের এই আন্দোলনের প্রতিক্রিয়ায় এমনটি বলেন সিসিক প্রশাসক।

সিসিক প্রশাসক বলেন, যত্রতত্র যেকোন জায়গায় বসে বা ফুটপাত দখল করা, এইগুলা আমরা আমলে নেবো না। আমরা চাই আইনের শাসন।তিনি বলেন, আমরা তাদের ব্যবসার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছি। সেখানেই বসতে হবে।

Manual6 Ad Code

শনিবেরের হকারদের আন্দোলনের সময় কয়েকজনের আক্রমণাত্মক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যতই হুমকি-ধামকি দেন। সিটি করপপোরেশনকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন, এসব ভালো করছেন না, এতে কাজ হবে না। রাস্তায় আমরা মোটেই এলাউ করব না।

Manual8 Ad Code

সিসিক প্রশাসক আরও বলেন, প্রত্যেকবারই ঈদ আসার আগে যারা ফুটপাতে ব্যবসা করেন, তাদের পক্ষ থেকে এই দাবি আসে। গতবারও তারা এই দাবি নিয়ে এসেছিলেন। আমরা মানবিক বিবেচনায় তাদের তিনদিন সুযোগ দিয়েছিলাম। কিন্তু প্রত্যেকবার এ সুযোগ দেওয়া সম্ভব না। কারণ সুন্দর নগর গড়তে হলে ফুটপাত পরিষ্কার রাখতে হবে। ফুটপাতে পণ্যের পসরা নিয়ে বসলে মানুষ কীভাবে চলাচল করবে? তাছাড়া হকারদের কারণে মার্কেটের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হন। তারাও অভিযোগ করেন।

এরআগে রোববার বিকেল ৫টার পর নগরের ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে বিক্ষোভ করেছেন সিলেটের হকাররা।

রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে নগরের বিভিন্ন এলাকার শতাধিক হকার অংশ নেন। এসময় বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিলো ভাতের থালা। বিভিন্ন দাবব্সিম্বলিত প্ল্যাকার্ডও ছিলো কয়েকজনের হাতে।

এসময় হকাররা বলেন, সারাদিন ব্যবসা করতে না পারলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। তারা দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফুটপাতের ব্যবসাই অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস।

Manual4 Ad Code

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযানের নামে ‘পুলিশি নির্যাতন’ ও মালামাল জব্দের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান। তাদের ভাষ্য, উচ্ছেদ অভিযানে প্রায়ই হকারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা মানবিক নয়।

Manual1 Ad Code

হকাররা আরও বলেন, কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে ব্যবসার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!