1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:45 am
Title :

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

  • Update Time : Sunday, May 17, 2026
  • 295 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)।

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, ছেলেকে মোটরসাইকেলে নিয়ে আব্দুল কাইয়ুম রাতে ধুলিয়াখালে চিকিৎসক দেখাতে যান। ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

তাদের মৃত্যুর পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!