1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:13 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে ওয়াল্টন প্লাজার ‘মিলেনিয়াম ক্যাম্পেইন’ উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

  • Update Time : Saturday, May 16, 2026
  • 216 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীতে ওয়াল্টন প্লাজার ‘মিলেনিয়াম ক্যাম্পেইন’র উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরের মেজরটিলা শাখায় এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

আয়োজকরা জানান, ‘মিলেনিয়াম ক্যাম্পেইন’র আওতায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড়, আকর্ষণীয় অফার এবং নানা সুবিধা রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তিপণ্য ক্রয়ে গ্রাহকদের আরও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে নির্দিষ্ট মূল্যের ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারেন লাখ টাকা থেকে শুরু করে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ।

বক্তারা বলেছেন, দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতে ওয়াল্টন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ক্রেতাদের আরও আধুনিক সুবিধা প্রদানের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

Manual5 Ad Code

সিলেটের ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ১০ লাখ টাকা বিজয়ী কানাইঘাটের কাওসার আহমেদ জানান,“আমি শুধু সংসারের প্রয়োজনের লাগি একটা ফ্রিজ কিনছিলাম। কিন্তু ২৫ হাজার টেকার একটা ফ্রিজ কিনে ১০ লাখ টেকা ফাইমু, এইতা কুনদিন ইলা ভাবছি না, খবরটা হুনার পর আমি আর আমার পরিবার অনেক খুশি অইছি। ওয়ালটনের এই আয়োজন সত্যিই মানুষের মনে আনন্দ দিছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি।”

ওয়ালটন প্লাজা ইসলামপুর (মেজরটিলা) শাখার ম্যানেজার কেশব দাস রাজা জানান, “ক্রেতাদের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন আজ দেশের মানুষের অন্যতম পছন্দের ব্র্যান্ডে পরিণত হয়েছে। ‘মিলেনিয়াম ক্যাম্পেইন’-এর মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ও পুরস্কারের ব্যবস্থা করেছি। একজন ক্রেতা ২৫ হাজার টাকার ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন, যা অন্য ক্রেতাদের মাঝেও ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।”

Manual6 Ad Code

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ সিদ্দিক, ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির হিমু। রিজিওনাল সেলস ম্যানেজার শাহাদাত হুসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার তৈহিদ বিন মনোয়ার। ইসলামপুর প্লাজার ম্যানেজার কেশব দাস রাজা, নগরের
তালতলা প্লাজার ম্যানেজার মো. নাজিউর রহমান চৌধুরীসহ ওয়াল্টন প্লাজার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি মেজরটিলাসহ মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনের বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!