1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:07 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জাফলং থেকে আসা বাস ভরা ছিল ভারতীয় কম্বলে,সুরমা গেইটে আটক ৪

  • Update Time : Wednesday, May 13, 2026
  • 200 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে বাসভর্তি ভারতীয় কম্বলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ। বুধবার (১৩ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় চেকপোস্ট চলাকালীন একটি জাফলং থেকে আসা যাত্রীবাহী বাসকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত গতিতে মুরাদপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

Manual2 Ad Code

পরে পুলিশের অপর একটি টহলদলের সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজারের সামনে বাসটি আটকে সক্ষম হয়।

Manual8 Ad Code

এসময় যাত্রীবাহী বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১) তল্লাশি চালিয়ে ১৬০ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা এবং জব্দকৃত বাসটির আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার ইদ্রিস আলীর বাড়ির রাবিয়া খাতুনের ছেলে মো. আল-আমিন (৩৮), গন্ডারদিয়া এলাকার সামছুল হক ও বিলকিস বেগমের ছেলে আরিফুল হক (৪০), চালাকচর এলাকার গিয়াস উদ্দিন ও রাহেলা বেগমের ছেলে মো. সবুজ মিয়া এবং আবু হানিফা ও জাহানারা বেগমের ছেলে মো. দিন ইসলাম।

তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা (নং-১১/১২/৫/২৬) দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

Manual6 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!