1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:03 pm
Title :
শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

  • Update Time : Sunday, May 10, 2026
  • 160 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর তালতলা পয়েন্টস্থ ভি.আই.পি রোডের মাহমুদ শাহ শপিং সেন্টারে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), সিলেট জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম সফর আলী খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, মহানগরের অর্থ সম্পাদক আমিনুল্লা আল-আমিন, ট্রেড ইউনিয়নের সদস্য মো: খলিল মিয়া, হোটেল শ্রমিক মহিলা কমিটির সম্পাদক রিনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, হোটেল শ্রমিক নেতা হারুন মিয়া, মো: বেলাল মিয়া, মো: আলী আহমদ, মো: কাহের মিয়া, মো: হাসান, মো: হেলাল মিয়া, মো: হৃদয়, মোছা: মনি বেগম প্রমুখ।

Manual3 Ad Code

সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো, হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে আগামী ৬ মাসের খাদ্য সহায়তা প্রদান। কৃষকদের সকল প্রকার কৃষি ঋণ মকুব করা। গবাদি পশুর জীবন রক্ষায় বিনামূল্যে পশুখাদ্য বরাদ্দ করা।

Manual1 Ad Code

সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে বর্তমানে চরম দিশেহারা। তারা ফসল হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় সাধারণ কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে সরকারকে অবিলম্বে বিশেষ প্রণোদনা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় এই অঞ্চলের কৃষি ও কৃষক বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।

Manual7 Ad Code

সমাবেশে বক্তারা হাওরাঞ্চলের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে কৃষকদের রক্ষায় সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাওরাঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!