1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:33 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়

  • Update Time : Saturday, May 9, 2026
  • 120 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের ইসলামী আন্দোলন আজকের অবস্থানে পৌঁছাতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের রক্ত, মেধা, শ্রম ও ঘাম জড়িত রয়েছে। ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার মাধ্যমে আমাদের ভাইয়েরা শুধু তাদের যৌবনের গতিপথ বদলে দেন নি, বরং বদলে দিয়েছিলেন সমাজ ব্যবস্থা। কঠিন পরিস্থিতিতে মুক্তির আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে যে কোন কঠিন পরিস্থিতিতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় অতীতের মতো এগিয়ে আসতে হবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Manual6 Ad Code

তিনি বলেন, ইসলাম শুধু একটি ধর্ম নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা সকল মুমিনের দায়িত্ব ও কর্তব্য। ইসলামী আন্দোলন থেকে অবসরের সুযোগ নেই। কারণ মুমিন জীবনের মূল লক্ষ্য হলো ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি। আমরা মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এথেকে আমরা কোনভাবেই বিরত থাকতে পারিনা। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সাবেক ছাত্রনেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ভুলে গেলে চলবেনা আমরা শহীদ মালেকের উত্তরসুরী। শত শত শহীদের রক্তের সিঁিড় বেয়ে ইসলামী আন্দোলন আজকে এই পর্যায়ে এসেছে। এই আন্দোলনকে কাংখিত মানজিলে পৌঁছাতে সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি শুক্রবার (৮ মে) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিতে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু প্রমূখ।
বিশেষে অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীল ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!