1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 1:38 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন

  • Update Time : Saturday, May 2, 2026
  • 248 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আজ পহেলা মে সিলেট নগরীর তালতলা পয়েন্টে এক শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সভা শুরু হয়। লাল পতাকার মিছিলের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম মকবুল। সভা পরিচালনা করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মিনহাজ আহমেদ, সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা নুরুল হুদা সালেহ, মহানগরের সভাপতি এম সফর আলী খান, জেলার সভাপতি ইউসুফ জামিল, শাহপরান থানা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, মহানগরের সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালিদ উদ দীন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দোলন দেবনাথ, জাতীয় মুক্তি কাউন্সিল সুনামগঞ্জ জেলার সংগঠক সত্যজিৎ আচার্য এই সভায় বক্তব্য রাখেন। সভায় গণসংগীত পরিবেশন করেন সুনামগঞ্জ লেখক শিবিরের গণসংগীত শিল্পী বাউল লালসাহ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক আন্দোলনকে রাষ্ট্রক্ষমতা দখলের আন্দোলনে রূপান্তর করতে হবে। শ্রেণীগত চেতনা কে জাগ্রত করতে হবে। সাম্রাজ্যবাদী পুঁজিবাদ শোষণ লুণ্ঠন ও নিয়ন্ত্রণ উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশ হতে সর্বত্র শ্রমিক সংগঠন গড়ে তোলের আহ্বান জানানো হয়। জাতীয় মুক্তির ১৮ দফা কর্মসূচি কে সামনে রেখে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতাকে সংঘটিত করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!