1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:42 pm
Title :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

  • Update Time : Thursday, April 23, 2026
  • 126 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের দক্ষিণ সুরমায় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত জুনেল মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় জুনেল তার ৩য় শ্রেণি পড়ুয়া ছেলে লাবিবকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তিনি একটি বিদ্যুতের খুঁটি বহনকারী গাড়ি (লং ভেহিকেল) ওভারটেক করতে গেলে রাস্তার একটি গর্তে মোটরসাইকেল পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পিষ্ট হন। দুর্ঘটনার সময় তার ছেলে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে কিছুটা আঘাত পেয়েছেন।

Manual8 Ad Code

ঘটনাস্থল থেকে দক্ষিণ সুরমা থানার এসআই ময়নুল জানান, জুনেলের মাথায় হেলমেট ছিল না। নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়ির চাকার নিচে পড়ে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

এসআই ময়নুল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, বিদ্যুতের খুঁটি বহনকারী লং ভেহিকেলটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল জানান, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ালেখা করে। স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি গোপশহরস্থ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক চাপা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যান। দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!