1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 3:21 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল

  • Update Time : Sunday, April 19, 2026
  • 120 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে হাম ও রুবেলার টিকাদান শুরু হচ্ছে সোমবার। এবার সিলেট বিভাগে ১৩ লাখ ৫১ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সোমবার সকালে নগরের অগ্রগামি বালিকা বিদ্যালয় কেন্দ্রে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর ও জৈন্তাপুরের একটি কেন্দ্রে প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী টিকাদানের উদ্বোধন করবেন।

Manual6 Ad Code

হাম ও রুবেলার টিকাদান ক্যাম্পেইন সফল করার রোববার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে মারাত্মক সংক্রামক রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যাচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ ও চিকিৎসা ব্যবস্থাপনায় ভিন্নতা রয়েছে, যা কিছু সমস্যার সৃষ্টি করছে।

Manual6 Ad Code

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে তথ্যের অভাব বা ভুল বোঝাবুঝির কারণে আতঙ্ক তৈরি হচ্ছে। তাই সঠিক তথ্য প্রচার এবং সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। অন্যদিকে, সামাজিক ও সাংগঠনিকভাবে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা এবং মানুষকে উৎসাহিত করতে পারলে আমাদের সন্তানদেরকে হামের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে সক্ষম হব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

সভায় জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী সিলেট জেলায় ৪ লাখ ৬৫ হাজার ৩৫৪ (সিটি করপোরেশনসহ ৬৮ হাজার ৫৮০), মৌলভীবাজারে ২ লাখ ১০ হাজার ১৮৬, হবিগঞ্জে ৩ লাখ ৩৩ হাজার ৯৪১ এবং সুনামগঞ্জে ৩ লাখ ৪৪ হাজার ৫৮৮ জনকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে; ফলে পুরো সিলেট বিভাগ-এ মোট লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৯৬৯ জন।

এছাড়া, সিলেট বিভাগে হাম-রুবেলা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নেওয়া প্রস্তুতি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। সকল উপজেলা ও জেলা সদর হাসপাতালে আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ১০ শয্যার পিআইসিইউ চালু রয়েছে। হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

সিলেট স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীমের সভাপতিত্বে আয়োজিত সভায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী সুফী মো. খালেদ বিন লংফুর বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!