1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:31 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

  • Update Time : Thursday, April 16, 2026
  • 231 Time View

Manual1 Ad Code

সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সিলেট নগরের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপে ফেলে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুরমান আহমদকে আটক করা হয়।

Manual6 Ad Code

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাত আনুমানিক ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।

Manual8 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় জনসাধারণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!