1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:28 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক

  • Update Time : Wednesday, April 15, 2026
  • 129 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত এবং বড় ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ হত্যাকান্ডের তিন ঘন্টার মধ্যে অভিযুক্ত সন্তানকে আটক করেছে আইশৃঙ্খলা বাহিনী।

বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিকুর রহমানের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মশিকুর তার হাতে থাকা ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত মশিকুর পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ ঝটিকা অভিযান শুরু করে।

Manual1 Ad Code

ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আরো জানান, অভিযু্ক্ত মো. মুশফিকুর রহমান মশিক (৪০) পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে সে তার বৃদ্ধ বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে ও তার বড় ভাই শহিদুর রহমানকে আঘাত করে মারাত্মকভাবে আহত করেন।

Manual5 Ad Code

ঘটনার পর পালিয়ে গেলে কালাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে ঘাতক মো. মুশফিকুর রহমান মশিক কে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!