1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 12:57 pm
Title :
সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন

  • Update Time : Wednesday, April 15, 2026
  • 59 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউ কে, সিলেট চ্যাপ্টার-এর উদ্যোগে পরিচালিত ‘উইমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও এক মতবিনিময় সভা ও প্রজেক্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুলের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ) সকাল ১১টায় সিলেটের উত্তর এয়ারপোর্টস্থ উমদার পাড়ায় সংস্থার নিজস্ব ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual6 Ad Code

প্রজেক্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল সাহেবের এই পরিদর্শন করার কথা থাকলেও, অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত হতে পারেননি। উনার অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও প্রজেক্টের পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন কবির ও প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা।

Manual8 Ad Code

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রজেক্টের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাজের গুণগত মানের প্রশংসা করেন। সভা শেষে জনাব আব্দুস সামাদ নজরুল সাহেবের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসাধীন জনাব নজরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!