1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:46 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

আনসার বাহিনীর সদস্যদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-উপমহাপরিচালক জিয়াউল হাসান

  • Update Time : Tuesday, April 22, 2025
  • 308 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :: সিলেট জেলায় ক্যাটারিং সার্ভিস , হসপিটালিটি ও হাউস কিপিং ম্যানেজমেন্ট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ২১ এপ্রিল ২০২৫ সোমবার সিলেট জেলা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের বলেন, আমরা এমন একটি যুগে বাস করছি, যেখানে শুধু কায়িক শ্রম কিংবা প্রচলিত শিক্ষা যথেষ্ট নয়। চতুর্থ শিল্প বিপ্লব, প্রযুক্তিগত উৎকর্ষতা, এবং ভোক্তাবান্ধব সেবার যে চাহিদা তৈরি হয়েছে, তাতে করে হসপিটালিটি ও ক্যাটারিং সেক্টর একটি দ্রুত অগ্রসরমান ও সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে।

Manual8 Ad Code

বিশ্বব্যাপী হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট এ দক্ষ জনবলের বিপুল চাহিদা রয়েছে। বাংলাদেশেও প্রতিদিনই নতুন নতুন হোটেল, রেস্টুরেন্ট, ইভেন্ট প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা আমাদের বিশাল সংখ্যক যুবশক্তির জন্য কর্মসংস্থানের দ্বার খুলে দিয়েছে।

এই প্রশিক্ষণ শেষ করে তোমরা চাইলে নিজস্ব ক্যাফে, ক্যাটারিং সার্ভিস, ফুড কার্ট বা ইভেন্ট সাপোর্ট সার্ভিস চালু করতে পারবে। আবার কেউ চাইলে দেশ-বিদেশের হোটেল-রেস্টুরেন্টে চাকরির সুযোগও পাবে।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, আনসার বাহিনীর সদস্যদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষ্যে বর্তমান মহাপরিচালকের পক্ষ হতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা নিজেদের মধ্যে নেতৃত্ব ও আত্মনির্ভরতা গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় উন্নয়নের ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট, সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল অ্যাডজুটেন্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জকিগঞ্জ , প্রশিক্ষকগণ এবং উক্ত কোর্সের ২৪ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের মাঝে উদ্দীপনামূলক বক্তব্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!