1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 3:51 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের ‘সবক প্রদান’ ও দোয়া মাহফিল

  • Update Time : Wednesday, April 15, 2026
  • 128 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ‘সবক প্রদান’, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বাদ জোহর আখালিয়া বড়গোলস্থ মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিনের সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন, জামেয়া দারুসসালাম সিলেটের মুহাদ্দিস মুফতী মিজানুর রহমান, জামেয়া ইসলামীয়া ছালিয়া সিলেটের মুহতামিম মাওলানা মনোয়ার হোসাইন মাহমুদী, জামেয়াতুল খাইর আল ইসলামীয়া সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতী আব্দুল কাদির মাসুম এবং দারুল কোরআন মাদ্রাসা আখালিয়ার মুহতামিম মাওলানা ঈসা সালমান। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্র অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিরা ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের কেবল কিতাবি বিদ্যায় পারদর্শী হলে চলবে না, বরং আমল ও আখলাকের মাধ্যমে নিজেকে প্রকৃত নায়েবে নবী হিসেবে গড়ে তুলতে হবে। নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই সময়ের সঠিক মূল্যায়ন এবং নিষ্ঠার সাথে ইলম অর্জনে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সমাজ ও জাতির সঠিক দিকনির্দেশনার জন্য যোগ্য ও আদর্শ আলেম তৈরির কোনো বিকল্প নেই।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ‘সবক প্রদান’ করা হয়। পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!