1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 3:51 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

বর্ণাঢ্য আয়োজনে সিসিক এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

  • Update Time : Tuesday, April 14, 2026
  • 131 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Manual3 Ad Code

শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের কামনা করেন। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন আমাদের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্যকে ধারণ করেই সিটি কর্পোরেশন প্রতি বছর নানা আয়োজনে নববর্ষ উদযাপন করে।

Manual2 Ad Code

সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর আন্তরিক সহযোগিতা পেলে সিলেটকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সিলেট নগরে সব বয়সী মানুষের জন্য বিনোদন সুবিধা নিশ্চিত করতে পার্ক উন্নয়ন করা হবে। বিশেষ করে শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন ব্যবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

শোভাযাত্রায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!