1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:28 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, সিলেট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ আটক ৪

  • Update Time : Monday, April 13, 2026
  • 119 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে এক রোহিঙ্গা নাগ‌রিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে দালাল চক্রের এক সদস্য রয়েছেন বলে জা‌নিয়েছে বি‌জি‌বি। গত রোববার বিকেলে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এ অভিযান পরিচালনা করে।

Manual1 Ad Code

সোমবার বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কানাইঘাট উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালায় ডোনা বিওপির একটি টহল দল। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় মো. আলী হোসাইন (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তার কাছ থেকে ২ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

Manual7 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদে থাকা পরিবারের কাছে যাওয়ার জন্য দালাল চক্রের সহায়তায় তিনি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদকেও (২৩) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুমেলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকায় আটগ্রাম বিওপির টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারত যাওয়ার সময় নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ (৩৩) এবং যশোরের মনিরামপুর উপজেলার মোছা. শাহানাজকে (৪০) আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮ হাজার ৭৬০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

বি‌জি‌বি জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, রুবেল শেখ উন্নত চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষা জোরদারে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!