1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:21 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

গোয়াইনঘাটে সাবমারসিবল সড়কের উদ্বোধনে মন্ত্রী আরিফুল হক

  • Update Time : Monday, April 13, 2026
  • 142 Time View

Manual1 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ সাবমারসিবল সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গহড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্মাণকাজের উদ্বোধন করেন। একইসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর বাস্তবায়নে রাধানগর বাজার জিসি সড়ক থেকে গহড়া দোয়ারীখেল গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ আরসিসি সড়কের ফলক উন্মোচন করেন।

Manual1 Ad Code

প্রায় ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটি বন্যা ও দুর্যোগ সহনীয় সাবমারসিবল হিসেবে নির্মাণ করা হচ্ছে, যা বর্ষা মৌসুমেও এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সহায়ক হবে।

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে পাথর কোয়ারি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি জানান, এসব শ্রমিকদেরকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মাধ্যমে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। পরবর্তীতে সরকারি উদ্যোগে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

মন্ত্রী আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধের পাশাপাশি শ্রমিকদের টেকসই বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Manual4 Ad Code

উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সফলতা ও এলাকার সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

তবে একইদিনে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। মঞ্চে আসন গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!