1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:22 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ

  • Update Time : Sunday, April 12, 2026
  • 120 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :::  বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা ব্যাটারিচালিত রিকশাসহ কয়েক ধরণের যানবাহন মালিকদের কাছে ফিরিয়ে দেবে পুলিশ। তবে এজন্য মানতে হবে কিছু শর্ত। রবিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে যানবাহনগুলো ফেরত নেওয়ার প্রক্রিয়গুলোও জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীতে ব্যাটারিচালিত সব ধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। এই অভিযান চলবে। তবে একই সাথে বিভিন্ন সময়ে আটক ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবে না, এই শর্ত মানতে হবে মালিক এবং চালকদের।

Manual7 Ad Code

শর্তগুলো হচ্ছে, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবেনা- এই মর্মে ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, আটককৃত রেকার স্লিপের মূল কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বরসহ মহানগর পুলিশের ট্রাফিক অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

Manual1 Ad Code

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল সকালে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে আবেদন শুরু বা শেষের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!